Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে নেশা জাতীয় দ্রব্য পানে একজন মৃত্যু

গোবিন্দগঞ্জে নেশা জাতীয় দ্রব্য পানে একজন মৃত্যু

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশাজাতীয় দ্রব্য পান করে সোহাগ মন্ডল (৩৫) নামে এক যুবক মারা গেছে। এ ঘটনায় মজিবর রহমান ও সৈকত মন্ডল নামের আরো ২ জন অসুস্থ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোহাগ গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মন্ডলের পুত্র। 

এ ছাড়াও হাসপাতালে শংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সোহাগের সহদোর ভাই সৈকত মন্ডল (৩২) ও একই গ্রামের কষ্ট মিয়ার পুত্র মজিবর মিয়া (৪৫)। পারিবারিক সুত্রে জানা গেছে গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে দেশী মদ পান করে সোহাগ, সৈকত ও মজিবর অসুস্থ হয়। তাদের রাতেই শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সোহাগ মারা যায়। অসুস্থ মজিবর ও সৈকতের অবস্থাও আশংকাজনক। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad