Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সুন্দরগঞ্জে গাঁজাসেবীর কারাদণ্ড ও জরিমানা

সুন্দরগঞ্জে গাঁজাসেবীর কারাদণ্ড ও জরিমানা

সুন্দরগঞ্জ প্রতিনিধি►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আতিকুর রহমান নামের এক গাঁজাসেবীর তিন দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রামম্যান আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার ভুমি নাহিয়ান মুনসীফ।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যের ভিত্তিত্বে মঙ্গলবার উপজেলার তারাপুর ইউনিয়নের ভাটি তারাপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে আতিকুর রহমানকে আটক করা হয়। পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচারক তাকে তিন দিনের কারাদণ্ড দেন ও ৫০০ টাকা জরিমান করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুন কুমার রায় ও থানা পুলিশ। এছাড়াও বামনডাঙ্গা ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে তল্লাশি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad