Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

প্রভা কি আবারও প্রেমে পড়েছেন?

প্রভা কি আবারও প্রেমে পড়েছেন?

অনলাইন ডেস্ক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা বর্তমানে নেপালে অবকাশযাপন করছেন। ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন তিনি।

এরই মধ্যে তার একটি ছবি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ফেসবুকে বেলুন হাতে একটি ছবি পোস্ট করেন প্রভা। ছবির বেলুনে লেখা ছিল, ‘আই লাভ ইউ’। তা নিয়ে বিস্তর আলোচনা চলছে, অভিনেত্রী কি নতুন করে কারো প্রেমে পড়েছেন? তবে এ বিষয়ে প্রভা কোনো মন্তব্য করেননি।

নেপালের মেঘ-পাহাড়ঘেরা প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ভ্রমণের ছবি আপলোড করছেন তিনি। একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে খুঁজে পেলাম। পোখারার সারাংকোট মাউন্টেন লজে তোলা ওই ছবিটিতে কয়েক হাজার প্রতিক্রিয়া ও অসংখ্য মন্তব্য এসেছে। মাহমুদ নামে এক নেটিজেন মন্তব্য করেছেন, আপনাকে সুন্দর লাগছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad