Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ১৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নেইমারের প্রতিকৃতি নিয়ে দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

নেইমারের প্রতিকৃতি নিয়ে দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

সুলতান মাহমুদ, দিনাজপুর► 
বিশ্ব ফুটবলের উন্মাদনায় মেতেছে দিনাজপুরও। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা জানাতে শহরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি করেছেন হাজারো সমর্থক। ভ্যানের ওপর ফুটবল তারকা নেইমার জুনিয়রের প্রতিকৃতি সাজিয়ে নাচ-গান, ঢাক-ঢোল আর পতাকা মিছিলে মুখর হয়ে ওঠে পুরো শহর। ফুটবল বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগ। সেই আবেগের ছোঁয়ায় দিনাজপুরেও দেখা গেছে ব্রাজিল সমর্থকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে দিনাজপুর  গোড়-এ-শহীদ বড় ময়দান থেকে শুরু হয় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি। ভ্যানের ওপর ব্রাজিলের জনপ্রিয় ফুটবল তারকা নেইমার জুনিয়রের বড় প্রতিকৃতি সাজিয়ে সমর্থকরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। নেইমারের প্রতিকৃতি বহনকারী ভ্যান, ব্রাজিলের পতাকা, জার্সি পরিহিত সমর্থক, নাচ-গান, ঢোল বাজানো, রং ছিটানো ও উল্লাস করতে দেকা যায়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ব্রাজিল দলের জার্সি পরে, হাতে জাতীয় পতাকা নিয়ে প্রিয় দলের স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে সমর্থকরা নিজেদের ভালোবাসার দলের প্রতি সমর্থন জানান। দিনাজপুর ব্রাজিল সমর্থক আহ্বায়ক রুবেল হোসেন  জানান ব্রাজিল আমাদের আবেগ ও ভালোবাসার নাম। সেই ভালোবাসা প্রকাশ করতেই আমরা এই আনন্দ র‍্যালির আয়োজন করেছি। আমরা আশা করি ব্রাজিল আগামী ম্যাচগুলোতে ভালো খেলবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।

দিনাজপুর ব্রাজিল সমর্থক আরবায়ক কমিটির সদস্য সচিব আবুজার সেতু বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি আমাদের আবেগের একটি বড় জায়গা। ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকেই প্রতি বিশ্বকাপে এমন আয়োজন করি। ফুটবল তারকা নেইমারের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দিনাজপুরকে রিপ্রেজেন্টটিভ করার সুযোগ তৈরি হয়েছে। ব্রাজিলের পতাকা ও জার্সি পরে – নারী সমর্থক তাবাসসুম রুমি বলেন, ছোটবেলা থেকেই আমি ব্রাজিলের সমর্থক। প্রিয় দলের জন্য এমন আয়োজনের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। আমরা ব্রাজিলের সাফল্য কামনা করি।

র‍্যালিতে অংশগ্রহণ করতে আসার নারীর সমর্থক তমাসসুম আয়রা বলেন, ব্রাজিলের খেলা দেখার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। আজকের এই র‍্যালিতে নেইমারের প্রতিকৃতি, ব্রাজিলের পতাকায় দিনাজপুর শহর যেন পরিণত হয়েছিল ছোট্ট এক ব্রাজিলে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad