
অনলাইন ডেস্ক ►
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চুক্তি নেতানিয়াহুর নিরাপত্তা কৌশলের ভিত্তি নাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ওয়াশিংটনের মিত্র হয়েও এমন একটি চুক্তিতে উপনীত হওয়াকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক দুঃস্বপ্ন’ হিসেবে দেখা হচ্ছে। লেবানন ও গাজায় সামরিক অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, ওয়াশিংটন এখন ইসরায়েলের আগ্রাসী নীতির পক্ষে নয়।
বিরোধী নেতা ইয়ার লাপিদসহ ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীরা এই চুক্তির বিরোধিতা করছেন। আগামী অক্টোরের নির্বাচনের আগে নেতানিয়াহুর জন্য নিজের ভাবমূর্তি রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এদিকে, গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর দখলদারি অব্যাহত থাকলেও লক্ষ্য অর্জনে ব্যর্থতা সরকারকে অভ্যন্তরীণ চাপে ফেলেছে।