Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

রাশিয়ায় ৫ বাংলাদেশি নিখোঁজ: যুদ্ধক্ষেত্রে মৃত্যুর আশঙ্কায় পরিবারে আহাজারি

রাশিয়ায় ৫ বাংলাদেশি নিখোঁজ: যুদ্ধক্ষেত্রে মৃত্যুর আশঙ্কায় পরিবারে আহাজারি

জামালপুর ও টাঙ্গাইল প্রতিনিধি

উন্নত জীবনের আশায় রাশিয়ায় গিয়ে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাঁচ যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ড থেকে আশঙ্কা করা হচ্ছে, রুশ-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় তাদের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে এই মৃত্যুর খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের দাবি, দালালচক্র তাদের কনস্ট্রাকশন কাজের প্রলোভন দেখিয়ে রাশিয়ায় পাঠিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে। জানা গেছে, গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অন্তত ৩৪ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এই সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ যুবকদের পরিবার তাদের ফিরে পাওয়ার অথবা অন্তত লাশটি ফেরত পাওয়ার দাবি জানিয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad