Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফুলছড়িতে জাতীয় ফল মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ফুলছড়িতে জাতীয় ফল মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ফুলছড়ি প্রতিনিধি ►
দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সচেতনতা এবং ফল সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় ফল মেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং দেশীয় বিভিন্ন ফলের প্রদর্শনী করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিস চত্বরে একটি স্টলের মাধ্যমে দেশীয় ও মৌসুমি নানা ধরনের ফল প্রদর্শন করা হয়।

বৃহস্পতিবার সকালে ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রদক্ষিণ শেষে উপজেলা কৃষি অফিসে এসে শেষ হয়। পরে সেখানে দেশীয় ও মৌসুমি নানা ধরনের ফল প্রদর্শনীর স্টল উদ্বোধন করেন, প্রধান অতিথি ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদের সভাপতিত্বে এবারের মেলার প্রতিপাদ্য ছিল, করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বছরের মাস। তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তহিদুল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মোস্তফা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলাম, বিএনপি নেতা টুকু মিয়া, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান এবং উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা প্রমুখ।

বক্তারা বলেন, দেশীয় ফল মানুষের পুষ্টির অন্যতম উৎস। পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে ফলদ বৃক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বাড়ির আঙিনা ও পতিত জমিতে বেশি বেশি ফলদ বৃক্ষ রোপণ এবং দেশীয় ফল উৎপাদন ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রদর্শনী স্টলটিতে আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, তরমুজ, ড্রাগন ফলসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ও মৌসুমি ফল স্থান পায়। দিনব্যাপী কৃষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad