Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পলাশবাড়ী উপজেলা কমিটির প্রস্তুতিমূলক সভা

পলাশবাড়ী উপজেলা কমিটির প্রস্তুতিমূলক সভা

পলাশবাড়ী প্রতিনিধি ►
উন্নত সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস আগামী (৬ জুলাই) উদযাপন উপলক্ষে পলাশবাড়ীতে উপজেলা কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিবি এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান,

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সাদেকুল ইসলাম, উপজেলা কৃষি অফিস, উপজেলা মাধ্যমিক অফিস, উপজেলা প্রাথমিক অফিসের কর্মচারীগণ। দিবসটি উদযাপনে সভায় বিভিন্ন কর্মসূচি প্রস্তাবনা নেওয়া হয়।

এর মধ্যে সেবা সপ্তাহ পালন, ক্ষুদ্র ঋণ ও উদ্যোক্তা ঋণ বিতরণ কার্যক্রম, র‌্যালি, আলোচনা সভা, বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পল্লী উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী, শ্রেষ্ঠ উপকারভোগীদেরকে পুরুস্কৃত করণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad