Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ভক্তদের দুঃসংবাদ দিলেন জার্মান গোলরক্ষক নয়্যার

ভক্তদের দুঃসংবাদ দিলেন জার্মান গোলরক্ষক নয়্যার

অনলাইন ডেস্ক ►
২০২৪ সালের ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ বলেছিলেন। কিন্তু কোচ জুলিয়ান নাগেলসম্যানের বিশেষ অনুরোধ আর দেশের টানে ফের গ্লাভস হাতে জাতীয় দলে ফিরে আসেন ম্যানুয়েল নয়্যার।

৪০ বছর বয়সী এই গোলরক্ষকের প্রত্যাবর্তন নিয়ে ফুটবলপাড়ায় অনেক গুঞ্জন থাকলেও এবার সব ধোঁয়াশা নিজেই দূর করলেন। স্পষ্ট জানিয়ে দিলেন, চলমান ২০২৬ বিশ্বকাপই জার্মানির জার্সিতে তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।
ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে থাকা বায়ার্ন মিউনিখের এই কিংবদন্তির এখন একমাত্র লক্ষ্য—দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আন্তর্জাতিক মঞ্চ থেকে এক রাজকীয় বিদায় নেওয়া।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে নিজের অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন নয়্যার। তিনি বলেন, ‘আমার কাছে বিষয়টি একেবারে পরিষ্কার যে, জার্মানির হয়ে এটাই আমার শেষ টুর্নামেন্ট। দুই বছর পর আগামী ইউরোতে খেলার কোনো পরিকল্পনা আমার নেই। গত কয়েক দিন ধরে আমি এই সত্যটা মেনে নিয়েছি যে, এগুলোই দেশের জার্সিতে আমার শেষ ম্যাচ। তবে আমি বিদায়ী কোনো স্মারক বা জার্সির দিকে তাকিয়ে আবেগপ্রবণ হতে চাই না, প্রতিটি ম্যাচ স্রেফ উপভোগ করতে চাই।

২০২৪ সালে ইউরোর পর নেওয়া অবসরের সিদ্ধান্তটি যে ভুল ছিল না, তা মনে করিয়ে দিয়ে নয়্যার আরো যোগ করেন, ‘তখন ঘরের মাঠে দুর্দান্ত একটা ইউরো খেলে অবসরের সিদ্ধান্ত নেওয়াটা শতভাগ সঠিক ছিল। কারণ গত দুই বছর ধরে জাতীয় দলের এই বাড়তি মানসিক ও শারীরিক চাপ প্রতিনিয়ত নেওয়া আমার পক্ষে সত্যিই কঠিন হতো। উল্লেখ্য, দীর্ঘ দুই বছর পর জাতীয় দলে ফিরেই নিজের চেনা রূপ দেখিয়েছেন এই বিশ্বস্ত দেয়াল। ফেরার প্রথম ম্যাচেই কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের বিশাল জয়ে দুর্দান্ত অবদান রাখেন নয়্যার।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad