Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বিশ্বকাপে মরক্কো কেন এত আলোচিত

বিশ্বকাপে মরক্কো কেন এত আলোচিত

মোদাচ্ছেরুজ্জামান মিলু ►
উত্তর অফ্রিকার একটি দেশ যার নাম মরক্কো। দেশটির আয়তন ৪ লক্ষ ৪৬ হাজার ৫ শত পঞ্চাশ বর্গকিলোমিটার। প্রধান ভাষা আরবি ও বারবার। প্রায় ৯৯ শতাংশ মানুষ সুন্নি মুসলমান। মোট জনসংখ্যা প্রায় ৪ কোটি বা তার কিছু কম। এ দেশটির বড় সফলতা হচ্ছে দুটি উপমহাদেশীয় শিরোপা জিতেছে। ফিফা র‌্যাংকিং এ মরক্কোর অবস্থান ৮ এবং বিশ্বকাপে তাদের খেলার অভিজ্ঞতার ভিত্তিও মজবুত করেছে।

৬ বার বিশ্বকাপে খেলেছে দেশটি। ১৯৭০ সালে ১ম রাউন্ড, ১৯৮৬ সালে ২য় রাউন্ড, ১৯৯৪ সালে ১ম রাউন্ড, ১৯৯৮ সালে ১ম রাউন্ড, ২০১৮ সালে ১ম রাউন্ড এবং ২০২২ সালে সেমিফাইনালে খেলে বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। এবারে ২০২৬ সালের বিশ্বকাপে ত্রাস হয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে মরক্কো। মরক্কো তাদের প্রথম খেলায় ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে জিততে দেয়নি।

ড্র করেছে ব্রাজিলের সাথে। ২য় খেলায় স্কটল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। মরক্কোর কোচ মোহাম্মদ উয়াহবি। তিনি পেশাদার ফুটবলার ছিলেননা অথচ বেলজিয়ামে জন্ম নেওয়া এই কোচ গত বছর মরক্কোকে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ শিরোপা জিতে দিয়ে মরক্কোকে বিশ্বের দরবারে তুলে ধরেন ফুটবলের নতুন শক্তি হিসেবে । তার এই ধারাবাহিক সফলতায় তিনি জাতীয় দলের দায়িত্ব নেন গত মার্চ মাসে। মরক্কো এখন খুব দ্রুতই প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমনে যেতে পারে এবং রক্ষণভাগে এসেও কোনো চাপের মুখে থাকে না।

আফ্রিকা ও আরব দেশগুলোর মধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা প্রথম দল মরক্কো। আন্তর্জাতিক ফুটবলে টানা জয়েও তাদের উপরে কেউ নাই। গত বছর টানা ১৯ জয়ের বিশ্বরেকর্ড গড়েছে এই দেশ। বর্তমানে বলা হচ্ছে মরক্কোনদের হাতেই আফ্রিকার পতাকা। ২০২৬ সালের বিশ্বকাপের বাছাইপর্বে ম্যাচের সবকটিতেই জিতেছে। মোট ২২টি গোল করে খেয়েছে মাত্র ২টি। মরক্কোর ফুটবলারদের নাগরিকত্ব মূলত মরক্কোর হলেও তাদের বড় একটি অংশ ইউরোপের বিভিন্ন দেশে জন্মগ্রহণ করেছেন।

স্পেনে জন্ম নেওয়া প্লেয়ার আশরাফ হাকিমি ২ নং জার্সি নিয়ে বিশ্বকাপে খেলছেন এবং তিনি পিএসজি ক্লাবের প্লেয়ার। এ রকম বেশ কয়েকজন তারকা আছে যারা কেউ খেলেন পিএসজি ক্লাবে, কেউ ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে আবার কেউ খেলেন রিয়াল মাদ্রিদ ক্লাবে। এবারের বিশ্বকাপে ২৬ জনের স্কোয়াডে সকলেই বেশ কমিটেড বিশ্বকাপটি নিজেদের ঘরে রাখতে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad