Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৩২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্ট পুড়িয়ে দিলো জনতা

গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্ট পুড়িয়ে দিলো জনতা

নিজস্ব প্রতিবেদক ►
একটি রেষ্টুরেন্টে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেস্টুরেন্টটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় আমির উদ্দিন নামের অভিযুক্ত এক রেস্টুরেন্টের কর্মচারীকে জনরোস থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২৪ জুন দুপুরে সদর উপজেলর খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজসংলগ্ন (বাধ সংলগ্ন নদীর তীর) অবস্থিত জাফলং রেস্টুরেন্ট এ ঘটনা ঘটে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত আমির উদ্দিন (৪০) সদর উপজেলার দাঁড়িয়াপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। তিনি জাফলং রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকেই ওই রেষ্টুরেন্টে অনৈতিক কর্মকান্ড হয়ে আসতেছিলো। আজ দুপুরে স্থানীয় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে ওই রেষ্টুরেন্টের এক কর্মচারী। পরে বিষয়টি জানতে পেরে শত শত স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ওই রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন দেয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ছয়-সাত বছরের একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় বিক্ষুব্ধ রেস্টুরেন্টটি আগুনে পুড়িয়ে দেয়। একই রেস্টুরেন্টের আমির উদ্দিন নামের এক কর্মচারীকে পুলিশ জনরোস থেকে উদ্ধার করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। যদি তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, একই সাথে স্থানীয়দের অন্যান্য অভিযোগের বিষয় গুলোও ক্ষতিয়ে দেখছে পুলিশ। গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) রিফাত আল মামুন বলেন, স্থানীয়দের খবরে আগুন লাগার খবরে আমরা তাৎক্ষণিক রওনা করি। কিস্তু ঘটনাস্থলের কিছুটা আগেই স্থানীয় উত্তেজিত জনতা আমাদেরকে ঘটনাস্থলে যেতে বাধা দেন। ফলে আমরা পৌঁছাতে পারিনি। বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad