Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৪৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পার্বতীপুরের একই পরিবারের ৩ নারী নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু

পার্বতীপুরের একই পরিবারের ৩ নারী নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু

পার্বতীপুর প্রতিনিধি ►
পার্বতীপুরের মধ্যপাড়া, ভাদুরী বাজার কালনদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টা ১৫ মিনিটের সময় মধ্যপাড়ার ভাদুরী বাজার সংলগ্ন কালনদীতে গোসল করতে গিয়ে এক হোটেল ব্যবসায়ীর স্ত্রী, শালিকা ও তার মেয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত্যু ব্যক্তিরা হলেন মোছাঃ দুলালী খাতুন (২৪), সুরভী বেগম (১৩) উভয়য়ের পিতা দুলাল মিয়া ও মোছাঃ সুমাইয়া বেগম ওরফে আকলিমা বেগম (১৯) স্বামীঃ তহিদুল ইসলাম, সকলের গ্রাম মধ্যপাড়া ভাদুরী বাজার। মোছাঃ নাজমিন আক্তার (২০) স্বামীঃ মোঃ ভুট্টু আলী হরিরামপুর ইউনিয়নের গ্রাম পুলিশ।

জানা যায়, একই পরিবারেরর মহিলারা বৃহস্পতিবার দুপুরে কালনদীতে গোসল করতে এসে পানিতে ডুবে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে প্রথমে যেকেউ পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করতে গেলে সকলেই গভীর পানিতে ডুবে গেলে মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি জরুরিসেবা ৯৯৯ এ মাধ্যমে পুলিশে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন মৃত পরিবারকে আর্থিক অনুদানের আদেশক্রমে হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম অনুদানের অর্থ ৫০ হাজার টাকা পরিবারের হাতে তুলে দেন। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad