Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

জেলা জাতীয় পার্টির উদ্যোগে আব্দুল কুদ্দুছ চৌধুরীর স্মরণ সভা ও দোয়া মাহফিল

জেলা জাতীয় পার্টির উদ্যোগে আব্দুল কুদ্দুছ চৌধুরীর স্মরণ সভা ও দোয়া মাহফিল

উজ্জল চক্রবর্ত্তী ►
গাইবান্ধা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর মৃত্যুতে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল জেলা সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। গোডাউন রোড কাঠপট্টিতে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে দোয়া মাহফিলপূর্ব স্মরণ সভায় সংগঠনের জেলা সভাপতি মো. সরওয়ার হোসেন শাহিনের সভাপতিত্বে আলোচনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মশিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান খান আবু, হাসান কবির তোতা,

সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম লেবু, আব্দুর রাজ্জাক মন্ডল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম নুরুন্নবী সরকার মিঠুল, যুগ্ম দপ্তর সম্পাদক আসাদুজ্জামান শাহিদ, সদর উপজেলা সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদার রহমান মুকুল, জাহাঙ্গীর আলম মন্ডল, শাহ মুনছুর রহমানসহ জেলা, উপজেলা, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কাঠপট্টি জামে মসজিদের ইমাম মাওলানা নূর আলম।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad