Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

রাণীনগরে রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ

রাণীনগরে রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ

আব্দুর রউফ রিপন, নওগাঁ ►
নওগাঁর রাণীনগরে গ্রামীণ রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা দিয়ে চলাচলকারী প্রায় শতাধিক পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। এমন অবৈধ কাজের প্রতিবাদ করায় হয়রানীর শিকার হচ্ছে প্রতিবেশীরা। বর্তমানে কাজ বন্ধ থাকলেও ওই গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন কর্মকান্ডের কারণে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ আ’লীগের দাপুটে অন্যতম নেতা মজিবর রহমান টিকাদার ওরফে বাবুকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

এজাহার সূত্রে ও স্থানীয়দের অভিযোগের মাধ্যমে জানা যায় যে, উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ^র পশ্চিমপাড়ায় (তুলাপট্টিপাড়া) প্রবেশের একমাত্র গ্রামীণ সরু রাস্তাটিতে ইট বিছানো রয়েছে। যে রাস্তাটি দিয়ে প্রতিনিয়তই শতাধিক পরিবারের লোকজন চলাচল করে। সম্প্রতি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে আ’লীগ নেতা ওই গ্রামের মৃত-মবেশ আলী টিকাদারের ছেলে আ’লীগ নেতা মজিবর রহমান টিকাদার। এমন কাজে বাঁধা দিলে মজিবর, তার স্ত্রী এছেনা বিবি ও তার পরিবারের সকল সদস্যরা প্রতিবাদকারীদের উপর হামলা চালিয়ে পার্শ্ববর্তী মোজাফ্ফর হোসেন, তার স্ত্রী জলি বিবি ও ছেলের বউ শ্রাবণী আক্তার গুরুত্বও আহত হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় মজিবরের পরিবারের সদস্যরা মারপিটের সময় কৌশল করে আহত মহিলাদের শরীর থেকে আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের সোনার গহনা ছিনিয়ে নেয়। পরবর্তিতে মোজাফ্ফরের ছেলে জুয়েল বাদি হয়ে থানায় এজাহার দায়ের করলে থানা পুলিশ আ’লীগ নেতা মজিবর রহমান টিকাদারকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি জানান, মজিবরের পরিবার খুবই দজ্জাল। গ্রামের কোনো বাসিন্দাদের সঙ্গে ওই পরিবারের সুসম্পর্ক নেই। সরেজমিনে গিয়ে প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। পরবর্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটিই চুড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।  এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান, বিষয়টি জানার স্থানীয় ইউপি চেয়ারম্যানকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। এরপরও যদি সমস্যাটি সমাধান না হয় তাহলে দ্রুতই সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad