Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

অনলাইন ডেস্ক ►
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে মাঠের আলোচনার কেন্দ্রবিন্দু কিলিয়ান এমবাপ্পে। তবে মাঠের বাইরেও তার ব্যক্তিগত জীবন এখন সমানভাবে আলোচনায়। স্প্যানিশ অভিনেত্রী এস্তার এক্সপোসিতোর সঙ্গে প্রেমের গুঞ্জন কয়েক মাস ধরেই সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি অভিনেত্রীর একটি পোস্টে এমবাপ্পের মন্তব্য এবং তাদের একসঙ্গে তোলা ছবি-ভিডিও নতুন করে সেই জল্পনায় উসকে দিয়েছে।

গত এপ্রিলে একসঙ্গে সময় কাটানোসহ বেশ কয়েকবার ক্যামেরাবন্দি হয়েছেন তারা। এমবাপ্পের কারণে নতুন করে আলোচনায় এলেও নিজ কাজের কারণে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে আগে থেকেই বেশ পরিচিত এই অভিনেত্রী। ২৬ বছর বয়সী স্প্যানিশ এই অভিনেত্রী মূলত ২০১৮ সালে নেটফ্লিক্সের তুমুল জনপ্রিয় থ্রিলার সিরিজ এলিট-এ অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পান। সিরিজটিতে চতুর শিক্ষার্থী কার্লা রোসন কালেরুয়েগা চরিত্রে টানা দুই বছর অভিনয় করেন তিনি। পরবর্তীকালে ২০২১ সালে এর স্পিন-অফ এলিট: শর্ট স্টোরিজ-এও একই চরিত্রে তাকে দেখা গেছে।


নেটফ্লিক্সের আরও একটি মৌলিক প্রযোজনা সামওয়ান হ্যাজ টু ডাই-এ ২০২০ সালে অভিনয় করেন তিনি। এছাড়া ২০২৪ সালে অ্যাপল টিভির অ্যাকশন-অ্যাডভেঞ্চার হেইস্ট সিরিজ বান্দিদোস-এ লিলি চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন এস্তার। শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন, এস্তার এক্সপোসিতো। ফ্যাশন ও মডেলিং জগতেও সফল ক্যারিয়ার গড়েছেন তিনি। ওয়াইএসএল বিউটি এবং ডলচে অ্যান্ড গাবানার মতো বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বার্সেলোনা-ভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড দেসিগুয়াল-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এই অভিনেত্রীর বিপুল জনপ্রিয়তা রয়েছে। শুধুমাত্র ইনস্টাগ্রামেই তার অনুসারীর সংখ্যা ২৪ মিলিয়নের (২ কোটি ৪০ লাখ) বেশি। এখনো পর্যন্ত এমবাপ্পে বা এস্তার এক্সপোসিতো- কেউই তাদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। তবে সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি নীরব সমর্থন তাদের প্রেমের গুঞ্জনকে আরও জোরালো করেছে। সম্প্রতি এস্তারের শেয়ার করা একটি ছবির পোস্টে ফরাসি তারকা এমবাপ্পে হার্ট ইমোজি দিয়ে মন্তব্য করলে মুহূর্তেই তা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেই মন্তব্যে ১৭ হাজারের বেশি লাইক পড়ে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad