Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সাংবাদিকের ফোন পেয়ে তড়িঘড়ি বদলানো হলো বিআরটিএর ফেসবুকের কভার ফটো

সাংবাদিকের ফোন পেয়ে তড়িঘড়ি বদলানো হলো বিআরটিএর ফেসবুকের কভার ফটো

শাহজাহান আলী মনন, নীলফামারী ►
সাংবাদিকের ফোন পেয়ে তড়িঘড়ি করে বদলানো হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নীলফামারী জেলার ফেসবুক পেজের কভার ফটো। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ২ টার দিকে এই পরিবর্তন করা হয়েছে।  এর আগ পর্যন্ত সেখানে শেখ মুজিবর রহমানের নাম লেখা প্রোফাইল পিকচার বিদ্যমান ছিল। প্রতিদিন তাদের কর্মকাণ্ডের নতুন নতুন ছবি আপলোড দেওয়া হচ্ছে এবং গত দুই দিন আগে প্রোফাইল পিকচার পরিবর্তন করে নতুন ছবি সংযুক্ত করা হয়েছে। অথচ এতদিনেও বদলানো হয়নি কভার ফটো।

এতদিন ধরে বহাল তবিয়তে রাখা হয়েছে শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলির পুষ্পমাল্য নিয়ে শোভাযাত্রার ছবি। যা ২০২১ সালের ১৭ মার্চ অনুষ্ঠিত হয়েছে এবং ৩০ মার্চ কভার ফটো হিসেবে সংযুক্ত করা হয়েছে। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের দুই বছর হতে চললেও এতে হাত দেননি ওই অফিসের কর্মকর্তা।

এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আওয়ামী লীগের প্রতি সমর্থনের ইঙ্গিত  দিয়ে যাচ্ছিল এই বিষয়। যা নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। সরকারি একটা প্রতিষ্ঠানের ডিজিটাল প্লাটফর্মে এভাবে গণহত্যাকারীদের জিইয়ে রাখার মত ঘটনা ভিন্ন বার্তা দেয়। তাই অনেকের দাবি বর্তমান সরকারের ইমেজ ক্ষুন্ন করতেই এ বিষয়ে নির্বিকার ছিলেন ওই কর্মকর্তা।

এব্যাপারে নীলফামারী জেলা বিআরটিএ অফিসের সহকারী পরিচালক (ইঞ্জি:) এস এম মাহবুবুর রহমানের সাথে বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১ টা ৪৫ মিনিটে  মুঠোফোন কথা হয়। তিনি বলেন, আমরা দীর্ঘদিন থেকে পেজে এক্সেস পাচ্ছিলাম না। তাই সংশোধন করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার এক্সেস ফিরে পেয়ে প্রোফাইল পিকচার চেঞ্জ করেছি। কভার ফটো বদলাননি কেন জানতে চাইলে বলেন, বিষয়টা দেখছি।

এরপর সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে দ্রুত পরিবর্তন করেন। কিন্তু এক্সেস না পাওয়ার যে কথা তিনি বলেছেন তা সত্য নয়। কারণ তিনি এই অফিসে দায়িত্ব পালন করছেন ২০২৪ সাল থেকে। গত ২০২৫ সালেও অসংখ্য পোস্ট দিয়েছেন। তার কথা যদি সঠিকও হয়, তাহলে তিনি প্রোফাইল পিকচার চেঞ্জ করলেও কভার ফটো কেন বহাল রাখলেন!

মূলত তিনি আওয়ামী লীগের প্রতি দূর্বল এবং সেই খাতিরেই নীলফামারীর এই দায়িত্ব বাগিয়ে নিয়ে ব্যাপক দূর্নীতি করে চলেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এমন আওয়ামীপন্থী কর্মকর্তা এখনো বহাল থেকে দূর্নীতি অব্যাহত রাখায় বিস্ময় প্রকাশ করেছেন সচেতন মহল। কেননা তার কারণে নানাভাবে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এবিষয়ে জানতে কভার ফটো পরিবর্তন করার পর বার বার কল দেওয়া হলেও তিনি আর রিসিভ করেননি। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad