Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪০ পরীক্ষার্থীর মধ্যে ২৪ জন ট্যালেন্টপুল, ৬ জন সাধারণে বৃত্তি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪০ পরীক্ষার্থীর মধ্যে ২৪ জন ট্যালেন্টপুল, ৬ জন সাধারণে বৃত্তি

সাঘাটা প্রতিনিধি ►

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টির এ কৃতিত্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ পুরো সাঘাটা উপজেলায় আনন্দের আমেজ বিরাজ করছে। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টির মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ জন বৃত্তি অর্জন করেছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ২৪ জন ট্যালেন্টপুল এবং ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। অর্থাৎ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৭৫ শতাংশ বৃত্তি লাভ করে বিদ্যালয়টিকে রংপুর বিভাগের শীর্ষ অবস্থানে নিয়ে গেছে। 

বিদ্যালয়ের এ সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের নিয়মিত সহযোগিতাকে মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম সোহাগ বলেন, এ অর্জন আমাদের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।

বিদ্যালয়ের এ অসাধারণ অর্জনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। জুমারবাড়ীসহ সমগ্র সাঘাটা উপজেলার মানুষ এ সাফল্যে গর্বিত। স্থানীয়দের প্রত্যাশা, জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী দিনেও শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার মাধ্যমে এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad