Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

মুক্তির এক সপ্তাহ আগেই ভারতে ‘স্পাইডার-ম্যান’র ২ লাখ টিকিট বিক্রি

মুক্তির এক সপ্তাহ আগেই ভারতে ‘স্পাইডার-ম্যান’র ২ লাখ টিকিট বিক্রি

অনলাইন ডেস্ক ►
মুক্তির এখনও প্রায় এক সপ্তাহ বাকি থাকতেই ভারতে অগ্রিম টিকিট বিক্রিতে নতুন মাইলফলক স্পর্শ করেছে টম হল্যান্ড অভিনীত বহুপ্রতীক্ষিত সিনেমা স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে। দেশটির প্রধান প্রধান মাল্টিপ্লেক্স চেইনগুলোতে প্রথম দিনের প্রদর্শনীর জন্যই ইতোমধ্যে দুই লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।

বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ভারতের জাতীয় মাল্টিপ্লেক্স চেইন পিভিআর, ইনক্স ও সিনেপোলিসে সিনেমাটির উদ্বোধনী দিনের টিকিট বিক্রি ইতোমধ্যে ২ লাখ ছাড়িয়ে গেছে।

অগ্রিম বুকিংয়ের শুরুতেই ৮০ হাজার এবং পরে ১.৫ লাখ টিকিট বিক্রির রেকর্ড গড়েছিল ছবিটি। মাত্র কয়েক দিনের ব্যবধানে এই সংখ্যা দুই লাখে পৌঁছানোয় ধারণা করা হচ্ছে, উদ্বোধনী সপ্তাহান্তে টিকিট বিক্রির সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে।

ভারতে ছবিটি আগামী ৩০ জুলাই মুক্তি পেতে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়ের ঠিক একদিন আগে। নিজ দেশে আনুষ্ঠানিকভাবে বিশ্বমুক্তির আগেই দেখার সুযোগ তৈরি হওয়ায় ভারতীয় দর্শকমহলে ছবিটিকে ঘিরে বাড়তি উন্মাদনা ও আগ্রহ লক্ষ করা যাচ্ছে।

বর্তমান অগ্রিম বুকিংয়ের এই জোয়ার অব্যাহত থাকলে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে ভারতে হলিউড চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা ও সর্বোচ্চ আয়ের উদ্বোধনী রেকর্ড গড়তে পারে বলে ধারণা বক্স অফিস বিশ্লেষকদের।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad