Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৩৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে খেলার মাঠ করার নির্দেশ

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে খেলার মাঠ করার নির্দেশ

অনলাইন ডেস্ক ►
মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমি খেলার মাঠে রূপান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে এ কথা বলা হয়।

অধিদপ্তরের অধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠানের কোনো অব্যবহৃত জমি থাকলে তা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্দিষ্ট ডিজাইন অনুসরণ করে যথাযথ কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে খেলার মাঠে রূপান্তরের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে খেলার মাঠ তৈরির উপযোগী জমির পরিমাণ, তফসিল ও মৌজা ম্যাপে অবস্থান চিহ্নিত করে তা কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া, প্রতিষ্ঠানসমূহের বর্তমানে ব্যবহৃত মাঠগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে সমঝোতা স্মারক (এমওইউ)-এর মাধ্যমে সংস্কার করে ক্রীড়ার অনুপযোগী মাঠকে ব্যবহার উপযোগী করে তোলার ওপর তাগিদ দেওয়া হয়। আদেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের গৃহীত কার্যক্রমের প্রতিবেদন ই-মেইলে (dte.piu.ad9@gmail.com) কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad