Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

জাতীয় জুডো-কারাতে চ্যাম্পিয়ন গাইবান্ধার নুসরাত

জাতীয় জুডো-কারাতে চ্যাম্পিয়ন গাইবান্ধার নুসরাত

আমিনুল হক, ফুলছড়ি ►
জাতীয় পর্যায়ের জুডো-কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুসরাত তাবাসসুম (জাহিন)। তার এ সাফল্যে বিদ্যালয়, পরিবার এবং স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। জাহিনের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় রংপুর বিভাগের চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায় সে। পরে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গত সোমবার বিকেলে ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাহিনের হাতে স্বর্ণপদক, সম্মাননা ও পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে জাহিন। এর আগে আন্তর্জাতিক জুডো-কারাতে প্রতিযোগিতায় ভুটানের এক প্রতিযোগীকে পরাজিত করে বাংলাদেশের জন্যও সাফল্য বয়ে আনে সে।

জাহিন খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ গোলাম মোস্তফা ও রুজিফা খাতুন দম্পতির জ্যেষ্ঠ কন্যা। সে বীর মুক্তিযোদ্ধা মরহুম আমের আলীর পরিবারের উত্তরসূরি। ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামসুল হক আকন্দ বলেন, জাহিনের এই অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। তার এ সাফল্য অন্য শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করবে। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয় পর্যায়ে জাহিনের এই সাফল্য ফুলছড়ি উপজেলার জন্য গর্বের বিষয়। তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য আরও সাফল্য বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad