Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ১৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সৈয়দপুরে ডিবির অভিযানে ২১ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক এক

সৈয়দপুরে ডিবির অভিযানে ২১ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক এক

সৈয়দপুর প্রতিনিধি ►

নীলফামারীর সৈয়দপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২১ বোতল নিষিদ্ধ কফ ও ফায়ারডিল সিরাপসহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। শুক্রবার আটক মাদক বিক্রেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর ভুল্লিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার বাসিন্দা মো. আজিজার রহমানের ছেলে মো. সাহিদুল ইসলাম বাবু (৩৬) কে আটক করা হয়। সে চিহ্নিত মাদক বিক্রেতা। তল্লাশির সময় তার বহন করা একটি বাজারের ব্যাগ থেকে ৮ বোতল উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি মোটর সাইকেলের সিটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় আরও ১৩ বোতল ঋঅওজউণখ সিরাপ পাওয়া যায়। উদ্ধার হওয়া ওই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ হাজার ৫০০ টাকা।

অভিযান চলাকালে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে তথ্য পেয়েছে ওই তদন্তকারী সংস্থা। অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad