Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ক্যান্সারে আক্রান্ত চা দোকানী কার্তিক সকলের আর্থিক সহযোগিতায় বাঁচতে চায়

ক্যান্সারে আক্রান্ত চা দোকানী কার্তিক সকলের আর্থিক সহযোগিতায় বাঁচতে চায়

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা কলেজপাড়া নিবাসী এবং শহরের ১ নং রেলগেট সংলগ্ন কমিউনিস্ট পার্টি অফিসের সামনে কার্তিক চন্দ্র রায় (৬৭) চা দোকানী হিসেবে ব্যবসা করে আসছেন দীর্ঘদিন থেকে। এই চায়ের দোকানের ওপর তার পরিবার কোনোমতে খেয়ে দিনাতিপাত করছেন। এমনি টানাপোড়েনের সংসারে কার্তিকের শরীরে মরণব্যাধি ঘাতক ক্যান্সার বাসা বেঁধেছে। 

এই সবুজ পৃথিবীর বুকে কার্তিক বেঁচে থাকতে চায়। মাঝে মাঝে আনমনা হয়ে নিরবে কাঁদতে থাকেন একাই। চোখের পানি দুই গাল গড়িয়ে ভিজে যায় শরীর। এমনি অসহায় অবস্থায় কার্তিক সকলের কাছে আবদার করেছেন যে সকলে যদি তাকে কমবেশি করে সহযোগিতা করে তাহলে হয়তো এই সবুজ পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব হবে। কার্তিকের মোবাইল ও বিকাশ নাম্বার ঃ ০১৭৫৫৪৬১২৪০। এছাড়াও প্রয়োজনবোধে যোগাযোগ করার জন্য অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানীর মোবাইল নাম্বার ০১৭৬৮৮৩৮১৭০ এ যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad