Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ১৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

অনলাইন ডেস্ক

উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী তিন দিনে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি বাড়তে পারে। এ সময় কয়েকটি পয়েন্টে নদীর পানি সতর্ক সীমা ছুঁতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সিলেটের কুশিয়ারা নদীসংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। গতকাল শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, বর্তমানে পর্যবেক্ষণাধীন নদীগুলোর মধ্যে কেবল কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং ভারতের মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে আগামী তিন দিনে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি আরও বাড়তে পারে এবং কয়েকটি পয়েন্টে সতর্ক সীমায় পৌঁছাতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এছাড়া রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বেড়েছে। আগামী তিন দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বেড়ে কিছু স্থানে সতর্ক সীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি আগামী কয়েকদিন বাড়লেও এবং গঙ্গা-পদ্মার পানি বৃদ্ধি পেলেও সেগুলো বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad