Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ১৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দিনাজপুর বিরলে সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, আটক সাবেক স্বামী

দিনাজপুর বিরলে সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, আটক সাবেক স্বামী

দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুরের বিরলে বিবাহবিচ্ছেদের জেরে সাবেক স্ত্রী সুমাইয়া আক্তার শ্যামলী (২৫)কে  শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা ক‌রে‌ছে সাবেক স্বামী। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে বিরল থানা পুলিশ। আজ রবিবার ঘাতক সাবেক স্বামী মাহবুবুর রহমানকে  আটকের পর দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করেছে বিরল থানা পুলিশ। গত শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত মাহবুবুর রহমান রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি মৃত সফি উদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর শনিবার রাতে মাহবুবুর রহমান জোরপূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। আগুনে গুরুতর দগ্ধ হয়ে শ্যামলী চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত মাহবুবুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর দগ্ধ শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তাকে পুনরায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

মেয়ের নানী মোমিনা বলেন, প্রথমে ছুরি দিয়ে আমার নাত‌নি‌কে মারার চেষ্টা করা হয়েছিল। এতে ব্যর্থ হয়ে পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-ইমরান বলেন, হামলাকারী একজন। আমরা তাকে আটক করেছি। নিহতের বড় ভাই থানায় এসে হত্যা মামলা দায়ের করেছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লেজে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad