Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৭ ঘন্টা আগে
  • ১৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফুলছড়িতে গাঁজাসহ আটক ৩ জনের কারাদণ্ড

ফুলছড়িতে গাঁজাসহ আটক ৩ জনের কারাদণ্ড

ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান। 

এ সময় উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাজু মিয়াকে আটক করা হয়। একই অভিযানে দক্ষিণ বুড়াইল গ্রাম থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আমজাদ হোসেন এবং কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ সম্রাট মিয়াকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজু মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আমজাদ হোসেন ও সম্রাট মিয়াকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামান বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad