Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

অনলাইন ডেস্ক ►

ইউক্রেনের রাজধানী কিয়েভের সীমান্তবর্তী বোরিসপিল জেলায় রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। কিয়েভ আঞ্চলিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, জেলার তিনটি স্থানে একযোগে এই হামলা চালানো হয়েছে, যা বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি করেছে। একই সময়ে কিয়েভ শহরে বিমান হামলার সতর্কবার্তা (এয়ার রেড সাইরেন) বাজানোর পর একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

মেয়রের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর শহরের দুটি জেলায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র ঘাটতি থাকায় রাশিয়ার দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধ করা কঠিন হয়ে পড়েছে, যার ফলে দেশটিতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad