Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৩৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সাদুল্লাপুরে পরিত্যাক্ত বসতবাড়ি থেকে বিশাল আকৃতির গাঁজার গাছ উদ্ধার

সাদুল্লাপুরে পরিত্যাক্ত বসতবাড়ি থেকে বিশাল আকৃতির গাঁজার গাছ উদ্ধার

সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে একটি পরিত্যাক্ত বসতবাড়ি থেকে বিশাল আকৃতির একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার থানা পুলিশ এক অভিযান পরিচালনা এই গাজার গাছ উদ্ধার করে।

ওই বাড়ির মালিক বিষ্ণুপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে জেলাল মিয়া দীর্ঘদিন ধরে সপরিবারে বগুড়ায় বসবাস করছেন। স্থানীয়রা জানান, জেলালের বাড়িতে কেউ থাকেন না।

পরিত্যক্ত ঘরের ভিতরে কীভাবে গাঁজার গাছটি বেড়ে উঠেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম জানান, চালবিহীন একটি ঘরের ভিতর থেকে এই জীবিত গাঁজার গাছটি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad