Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নীলফামারীতে সাপের কামড়ে দুই জনের মৃত্যু

নীলফামারীতে সাপের কামড়ে দুই জনের মৃত্যু

শাহজাহান আলী মনন, নীলফামারী ►
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু এবং অপরজন তরুণ। শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার দুই ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। নিহতারা হলো, বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ আগস্ট) রাতে বিজয় রায় একটি হিন্দু ধর্মীয় মনসা গানের অনুষ্ঠানে যান। সেখানে সাপ নিয়ে খেলা দেখানোর সময় একটি সাপ তার হাতে কামড় দেয়। পরে বাড়িতে ফিরে ব্যথা অনুভব করলে তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

অন্যদিকে, লুনা বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো একসময় একটি সাপ তার ডান হাতে কামড় দেয়। এতে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad