Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

খালেদা জিয়ার জন্মদিন আজ

খালেদা জিয়ার জন্মদিন আজ

বাসস ►

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। দিনটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচির মধ্যে আছে, আজ শনিবার ঢাকাসহ সারা দেশে বিশেষ দোয়া মাহফিল। দেশের প্রতিটি জেলা ও উপজেলার দলীয় কার্যালয়গুলোতে একযোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া বেলা ১১টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়েও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাঁদের আদিবাড়ি ফেনীতে। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। ১৯৮১ সালে ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন খালেদা জিয়া। 

১৯৮৩ সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। ৮০ বছর বয়সে গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলের চেয়ারপারসন ছিলেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। খালেদা জিয়ার দুই ছেলের মধ্যে বড় তারেক রহমান, তিনি বর্তমানে দেশের প্রধানমন্ত্রী। ছোট ছেলে আরাফাত রহমান কোকো প্রয়াত।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad