Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ডিজনির ‘ট্যাঙ্গলড’ আসছে লাইভ-অ্যাকশন রূপে

ডিজনির ‘ট্যাঙ্গলড’ আসছে লাইভ-অ্যাকশন রূপে

অনলাইন ডেস্ক ►
ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড ক্লাসিক ‘ট্যাঙ্গলড’-এর লাইভ-অ্যাকশন সংস্করণ ২০২৮ সালের ৩১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সম্প্রতি আয়োজিত ‘ডি২৩’ প্রদর্শনীতে সিনেমাটির একটি সংক্ষিপ্ত ভিডিও ফুটেজ উন্মোচন করা হয়, যা উপস্থিত দর্শক ও ভক্তদের মাঝে দারুণ উদ্দীপনা তৈরি করেছে। আন্তর্জাতিক আয়োজন ডি২৩-এর অনুষ্ঠানে প্রদর্শিত ফুটেজে দেখা যায়, দীর্ঘ সিঁড়িতে ছড়িয়ে আছে রাপুনজেলের বিখ্যাত লম্বা সোনালি চুল।

এর পরেই পর্দায় ভেসে ওঠে রাপুনজেল চরিত্রে অভিনয় করা তরুণী অভিনেত্রী টিগান ক্রফটের মুখ। অন্যদিকে, সুড়ঙ্গ-সদৃশ এক দরজার পেছন থেকে ‘মাদার গোথেল’ চরিত্রে ক্যাথরিন হানকে বেরিয়ে আসতে দেখে দর্শক আনন্দে চিৎকার করে ওঠে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের বড় একটি অংশ ক্যাথরিন হানকে এই খলনায়িকার চরিত্রে দেখতে চেয়েছিল, ডিজনির এই সিদ্ধান্তে ভক্তদের সেই অনুরোধই পূরণ হলো।

চলচ্চিত্রটিতে রাপুনজেলের সঙ্গী ‘ফ্লিন রাইডার’ চরিত্রে অভিনয় করেছেন মাইলো ম্যানহাইম। ছবিটি পরিচালনা করছেন মাইকেল গ্রেসি। ডিজনির ২০১০ সালের মূল অ্যানিমেটেড ছবিতে রাপুনজেল চরিত্রটি ছিল এক জাদুকরী লম্বা চুলের রাজকন্যার, যে সারা জীবন একটি উঁচু মিনারে বন্দি ছিল। এক পলাতক চোরের সঙ্গে দেখা হওয়ার পর সে মিনার ছেড়ে বাইরের পৃথিবী আবিষ্কারের অভিযানে নামে। মূল অ্যানিমেটেড ছবিটিতে ম্যান্ডি মুর, জাকারি লেভি, ডোনা মারফি, রন পার্লম্যান, ব্র্যাড গ্যারেট ও জেফরি ট্যাম্বোরের মতো তারকারা কণ্ঠ দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad