Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

জায়গা নিয়ে জটিলতায় ঝুলে গেছে সড়ক নির্মাণ, জনদুর্ভোগ

জায়গা নিয়ে জটিলতায় ঝুলে গেছে সড়ক নির্মাণ, জনদুর্ভোগ

সুন্দরগঞ্জ প্রতিনিধি ► 

সুন্দরগঞ্জ পৌরসভার পূর্ব বাইপাস মোড়ে জায়গা নিয়ে জটিলতার কারনে সড়ক নির্মাণ কাজ ঝুলে গেছে। বাইপাস মোড়ে দুই সড়কের সীমানায় প্রায় ১০০ ফুট সড়কে রড বিছানোর পরও নির্মাণ কাজ দীর্ঘদিন হতে বন্ধ রয়েছে। সে কারনে যানবাহন চলাচল অত্যন্ত ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় মালিক পক্ষ এবং পৌরসভার পাল্টাপাল্টি অভিযোগের কারনে সড়ক নির্মাণ জটিলতায় চরম বিপাকে পৌরবাসি। যানবাহন এবং পথচারীগণ ঝুঁকি নিয়ে চলাচল করছেন দিনরাত। 

দীর্ঘদিন হতে চলছে পৌরসভার প্রধান প্রধান সড়ক ও ড্রেন বা নালার নির্মাণ কাজ চলমান রয়েছে। স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পৌরসভার পূর্ববাইপাস মোড় হতে সোনালী ব্যাংক, বাহিরগোলা মোড় হতে কলেজ মোড়, পৌরভবনের দক্ষিন মোড় হতে কলেজ পর্যন্ত সড়ক নির্মাণ এবং সদর মাদ্রাসা সড়কে এবং মীরগঞ্জে ড্রেন বা নালা নির্মাণ কাজ। এতে নির্মাণ ব্যয় প্রায় ২০ কোটি টাকা। গাইবান্ধার হক্কানী ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে নির্মাণ কাজ করছেন সুন্দরগঞ্জের সোহেল রানা এবং এসবি বিবি জেভি প্যাকেজ-২ এর স্বত্তাধিকারী খান মোহাম্মাদ সোহেল। 

পূর্ব বাইপাস মোড়ের হাফিজার রহমান বলেন, মোড়ের জমির মালিকদের দাবি সড়ক ও জনপদ বিভাগ মালিকানা জায়গার মধ্যে দিয়ে সড়ক নির্মাণ করেছেন। এটির সমাধান না করে মোড়ে সড়ক ও জনপদ বিভাগের সড়কের সাথে পৌরসভার সড়কের সংযোগ করা যাবে না। সে কারনে সড়কের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে করে পথচারী ও যানবাহন চলাচল অত্যন্ত ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। 

ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি খান মোহাম্মদ সোহেল বলেন, জায়গার সীমানা নির্ধারন নিয়ে জটিলতার কারনে সড়ক নির্মাণ কাজ বন্ধ রয়েছে। পৌরসভা বিষয়টি জানেন, জায়গার সমস্যাটি সমাধান হলে অল্প সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। 

পৌরসভার প্রকৌশলী মো. হামিদুর রহমান বলেন, বাইপাস মোড় হয়ে সড়ক ও জনপদ বিভাগের একটি সড়ক রয়েছে। মোড়ের মধ্যে কতটুকু জায়গা সড়ক ও জনপদ বিভাগ অধিগ্রহন করেছেন, সেটি নির্ধারনের জন্য সড়ক ও জনপদ বিভাগকে চিঠি দেয়া হয়েছে। সার্ভেয়ার এসে সীমানা নির্ধারন করে দিলে দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজটি সম্পন্ন করা যাবে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে সমস্যাটি সমাধান হয়ে যাবে। 

এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি বলেন, সড়কের ওই স্থানে ব্যক্তি মালিকানা দাবি করে বাঁধা দিয়েছেন স্থানীয়রা। সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারন করে দ্রুত বিষয়টি সমাধান করা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad