Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময়

গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময়

সুন্দরগঞ্জ প্রতিনিধি ► 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৫৩-তম গ্রীম্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি।

এতে আরও বক্তব্য রাখেন জরমনদী নিম্ম মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ. বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব খোকন, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ প্রমুখ। সভায় গ্রীম্মকালিন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা, প্রাইম মিনিষ্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, নতুনকুঁড়ি স্পোটস, নজরুল বর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এছাড়া ক্রীড়া পরিচালনা পর্ষদ গঠন করা হয়। সেই সাথে খেলাধুলা পরিচালনার ক্ষেত্রে সকলকে আন্তরিকতার সহিত দায়িত¦ পালনের বিষয় নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad