
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
রাস্তার ধারে ফুটপাতে ভ্রামম্যান চায়ের দোকানে চা, বিস্কিুট বিক্রি করে সংসার চালান হরি মহন্ত। থাকার একটি ঘরও নেই তার। ভাঙা টিনের চালার মধ্যে কোনমতে মাথা গুঁজার ঠাঁই রয়েছে তার। হরি গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কলেজ পাড়ার বাসিন্দা। উপজেলা পরিষদ পুকুর পাড়ে চা বিক্রি করেন হরি মহন্ত। হরি মহন্ত ও বিউটি রানী দম্পতির একমাত্র কন্যা সন্তান হিয়ামনি। ব
য়স আট বছর। হিয়ামনি একাধারে প্রতিবন্ধি আবার তার শরীরে দেখা দিয়েছে ব্রেন টিউমার। এ যেন মরার উপর খড়ার ঘা। দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু কোন ফল পাওয়া যায়নি। উন্নত চিকিৎসার অভাবে ছোট্ট এই শিশুটির জীবন এখন অনিশ্চয়তার মুখে। হিয়ামনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন রংপুরের চিকিৎসক। কিন্তু চা বিক্রেতা হরি পক্ষে ঢাকা নিয়ে তার মেয়েকে চিকিৎসা করা অসম্ভাব হয়ে পড়েছে।
হরি ও বিউটি দম্পতি তার একমাত্র মেয়ে হিয়ামনিকে বাঁচাতে চায়। এ জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারি সহায়তা কামনা করেছেন। যদি কোন হৃদয়বান ব্যক্তি সহায়তার হাত বাড়িয়ে দেন তাহলে পরিবারটি কৃতজ্ঞ থাকবে। সেই সাথে পরিবারটির মাথা গুজাঁর জন্য একটি ঘরের বিশেষ দরকার। একটি শিশুর জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে তার পরিবারের জন্য বড় আশার আলো। স্বশরীরে অথবা বিকাশ/নগদ মোবাইল নং ০১৭৪০- ৪৩৪৫৭৩ যোগাযোগ করা যেতে পারে।