Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

প্লাটুনের ক্যাডেটরা ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন

প্লাটুনের ক্যাডেটরা ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন

‎বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ►

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা প্রথম প্রশিক্ষণ ক্যাম্পেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্ট আয়োজিত ‘ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প’-এ অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছয় ক্যাডেটের মধ্যে দুজন চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

‎সাভারের বাইপাইলে অবস্থিত বিএনসিসির প্রশিক্ষণ একাডেমিতে গত ২২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত সাত দিনব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে জুনিয়র ও সিনিয়র ডিভিশনের মোট ৩২৩ জন ক্যাডেট অংশ নেন। ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ইসহাক (বিজিবিএম, পিএসসি, এডি)। এ সময় রমনা রেজিমেন্টের ব্যাটালিয়ন কমান্ডার মেজর মো. শাহরিয়ার কবিরসহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পিইউওরা উপস্থিত ছিলেন। ক্যাম্পে জাককানইবির নারী ক্যাডেট জান্নাতুল আদনী চৌধুরী ভলিবল ও সঙ্গীত ইভেন্টে চ্যাম্পিয়ন হন। অন্যদিকে পুরুষ ক্যাডেট মুহাম্মদ হাবিবউল্লাহ ভলিবল ও কবিতা আবৃত্তি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

‎জানা গেছে, আয়োজিত বিভিন্ন ইভেন্টে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটরাই একমাত্র দুই প্রতিষ্ঠান হিসেবে চারটি করে চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করেছে। সাফল্য অর্জনকারী ক্যাডেট জান্নাতুল আদনী চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপর ক্যাডেট মুহাম্মদ হাবিবউল্লাহ নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ক্যাম্পে জাককানইবির হয়ে অংশ নেওয়া অন্য চার ক্যাডেট হলেন-ফোকলোর বিভাগের এবিএম হাছিবুর রহমান, আশরাফুল আলম রানা ও মো. সোহানুর রহমান সৌরভ এবং নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের মৌমিতা আক্তার লাবণ্য। তারাও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad