Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পার্বতীপুরে রেললাইনের পাশে বস্তা বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

পার্বতীপুরে রেললাইনের পাশে বস্তা বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

পার্বতীপুর প্রতিনিধি ► 
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুস সালাম দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বস্তা বিক্রেতা ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে বেশির ভাগ সময় বাড়িতেই অবস্থান করতেন। দীর্ঘদিন কর্মহীন থাকায় পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। এ নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। পরিবারের ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুস সালাম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।

বুধবার সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশে একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার এসআই আব্দুস সালাম সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে জানতে চাইলে, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad