Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

মোহনার ১৮৭তম মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা

মোহনার ১৮৭তম মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা

মোদাচ্ছেরুজ্জামান মিলু ►
সেই ১৯৯৩ সাল থেকে মোহনা তাদের নিজস্ব সংস্কৃতির সন্ধানে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে চলে এসেছে ১৮৭তম পর্বে। মোহনা নামের এই সাংস্কৃতিক সংগঠনটির প্রধান বৈশিষ্ট হচ্ছে প্রতিমাসেই সংগীত সন্ধ্যার আয়োজন যা হতে হবে শুদ্ধসংগীতের ওপর ভর করে বিভিন্ন রাগাশ্রয়ী গানের উপহার। এরই ধারাবাহিকতায় ৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল মোহনার ১৮৭ তম সংগীত সন্ধ্যা।

এবারে দুজন শিল্পী এসেছিলেন সিরাজগঞ্জ ও রাজশাহী থেকে। দুজনই দারুণ গান গায়। মোহনার অনুষ্ঠানকে কেন্দ্র করে এ কখা যেন মুখে মুখে সকলের কাছেই পৌঁছে গেল। গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন দর্শকদের উপস্থিতিতে হয়ে উঠলো এক উৎসবমূখর পরিবেশের মিলনমেলা। জনপ্রিয় উপস্থাপক শিরিন আকতারের ঘোষণায় ঠিক সাড়ে সাতটায় শিল্পীরা এলেন মঞ্চে।

সিরাজগঞ্জের শিল্পী আবু জুবায়ের ইবনে আবুল জিকো এবং রাজশাহীর শিল্পী দৃষ্টি হোসেন। শিল্পীদের সাথে একে একে মঞ্চে এলেন অভিজ্ঞ দক্ষ ও নন্দিত তবলাশিল্পী মাহমুদ সাগর মহব্বত, কি বোর্ড শিল্পী এস এম স্বাধীন, অক্টোপ্যাডের মাস্টার মানিক বর্মন, গিটারের তানভির মাহাতাব ও বেজ গিটার স্পেশালিস্ট ইমতিয়াজ অভিন। মোহনার পক্ষ থেকে কণ্ঠশিল্পীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিলেন গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক মো. তারিকুল ইসলাম এবং রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার মোস্তাফিজুর রহমান গোলাপ।

এদিকে গেল এক মাসে আমাদের মাঝে থেকে যারা না ফেরার দেশে চলে গেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা ও স্মরণে সকলে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন। জিকো গান গেয়েছেন:- মান্না দে’র গান খুব জানতে ইচ্ছে করে. . , মান্না দে’র আরও একটি- ও চাঁদ সামলে রাখো জোছোনাকে. ., কুমার শানুর-এতো নয় নয় শুধু গান/এ আমার স্বপ্ন সাধনা, কিশোর কুমারের- এ আমার গুরুদক্ষিণা, শিল্পী সত্য সাহার লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না. . . গানগুলি।

অপরদিকে দৃষ্টি হোসেন গান গেয়েছেন-যেতে দাও আমায়, আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি, একটা গান লিখো আমার জন্য, বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা, সাবিনা ইয়াসমিনের- দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয় ইত্যাদি গান। শিল্পীদের গান শেষে তাদের ক্রেস্ট প্রদান করে উত্তরীয় পরিয়ে দিলেন মোহনার সংগঠক ও কণ্ঠশিল্পী টিটু কর্মকার এবং মাহমুদ হাসান মিঠু। সংকলন লাইব্রেরির পক্ষে সৃজনশীল বই উপহার দিয়েছেন নাট্য ব্যক্তিত্ব ও কলেজ শিক্ষক জুলফিকার চঞ্চল। জিকো যে মান্না দে’র গান অসাধারণ গাইতে পারেন সে কথা কিছু দর্শক বলছিলেন অনুষ্ঠান শেষে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad