Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

হৃদয়ছোঁয়া প্রেমের গল্প নিয়ে, প্রশংসায় ভাসছে মাসুম-অথৈ জুটি

হৃদয়ছোঁয়া প্রেমের গল্প নিয়ে, প্রশংসায় ভাসছে মাসুম-অথৈ জুটি

বিনোদন ডেস্ক ►
রেস্টুরেন্টের মালিকের সঙ্গে এক সাধারণ ওয়েটারের প্রেম এবং নানা ওঠানামার হৃদয়ছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আমার একটা তুমি লাগবে’। নির্মাতা রাকায়েত রাব্বির পরিচালনায় মিষ্টি রোমান্টিক ঘরানার এই নাটকটিতে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মাসুম রেজওয়ান ও সামিয়া অথৈ। মুক্তির পর থেকেই নাটকটি যেমন দর্শকের মনোযোগ কেড়েছে, তেমনি ইউটিউবের কমেন্ট বক্সেও বইছে প্রশংসার জোয়ার।

নাটকের গল্পে দেখা যায়, রেস্টুরেন্টের নতুন ও সৎ ওয়েটার এলেনের কাছে বিল পরিশোধের ফাঁদে পড়ে সাহায্যের আবেদন করেন মালিক ইভা। নিজ বেতনের সামান্য টাকা থেকে মানবিক কারণে ইভাকে সাহায্য করলেও পরে জানা যায়, পুরো বিষয়টিই ছিল এলেনকে পরখ করার জন্য ইভার তৈরি একটি বিশেষ পরীক্ষা। পরবর্তীতে নিজের সততা ও ব্যক্তিত্ব দিয়ে অতি দ্রুত ইভার মন জয় করে নেয় সাধারণ কর্মী এলেন।

গল্পে একপর্যায়ে খামখেয়ালি ইভা বাধ্য হয়ে এলেনকে ভালোবাসার প্রস্তাব দিলেও, আত্মসম্মানের জায়গা থেকে প্রথম দফায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এলেন। এরপর এলেনের বোনকে প্রেমিকা ভেবে ইভার মনে নানা ঈর্ষা ও জটিলতা তৈরি হয়। অন্যদিকে, বোনকে পড়াশোনা করানো এবং লন্ডন পাঠানোর স্বপ্নই এলেনের জীবনের মূল লক্ষ্য। একপর্যায়ে এলেনের জীবনের সত্য উন্মোচিত হলে অনুতপ্ত হয় ইভা। নিজের একাকীত্ব ও জীবনের কষ্টের গল্প শেয়ার করার পর ইভার ভেতরের নরম ও আবেগপ্রবণ রূপটি বুঝতে পেরে মনের পরিবর্তন ঘটে এলেনেরও। সব ভুল বোঝাবুঝি ও জট কাটিয়ে নাটকের শেষে এলেন নিজেই ইভাকে প্রপোজ করে এক মধুর সমাপ্তি টানে।

অভিনয়, নির্মাণ ও সুবিন্যস্ত সম্পাদনার কারণে নাটকটি নাট্যপ্রেমীদের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়াচ্ছে। ইউটিউবের মন্তব্য ঘরে দর্শক ও ভক্তরা নাটকটির বিভিন্ন দিক নিয়ে নিজেদের ভালো লাগার কথা প্রকাশ করেছেন।

মাসুম রেজওয়ান ও সামিয়া অথৈয়ের রসায়ন দর্শকের মনে দারুণ দাগ কেটেছে। অনেকেই মন্তব্য করেছেন, ‘মাসুম-অথৈকে দারুণ মানিয়েছে’ এবং ‘এই জুটির আরও নাটক দেখতে চাই’। মাসুম রেজওয়ানের অভিনয়ের প্রশংসা করে একজন দর্শক লিখেছেন, ‘মাসুম রেজওয়ান খুব ভালো অভিনেতা, অন্যরকম স্বাদ পেলাম, খুব সুন্দর ছিল নাটকটি।’ আরেক দর্শক লিখেছেন, ‘বস ম্যাডাম দারুণ হট এবং তাঁর অভিনয় ছিল অসাধারণ।’

কিছু দর্শক আবার গঠনমূলক সমালোচনাও করেছেন। এক দর্শক লিখেছেন, ‘সবমিলিয়ে নাটকটি ভালো হয়েছে, তবে কিছু কিছু সিনের লোকেশন, অভিনয় ও কাহিনিতে আরেকটু চেষ্টা করলে আরও ফাটাফাটি হতো।’ তবে সব মিলিয়ে মাসুম রেজওয়ান সুযোগ পেলে আরও ভালো করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন অনেকে। পরিশেষে রোমান্টিক ঘরানার এই নাটকটি বর্তমান দর্শকের মন জয় করে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad