
পলাশবাড়ী প্রতিনিধি ►
পলাশবাড়ীর সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজেন ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সম্মলেন কক্ষে এ মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল-এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল-ইয়াসা রহমান তফাদার, পলাশবাড়ী থানার (তদন্ত) অফিসার প্রশান্ত কুমার প্রামাণিক ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ও চলমান উন্নয়ন কর্মকান্ড ছাড়াও স্থানীয় অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভা শেষে তিনি উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষরোপন করেন।