Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৯-২০২৬, সময়ঃ বিকাল ০৩:৫২
  • ২২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

খেলাধুলার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে সুস্থ হিসেবে গড়ে তুলতে চাই- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে সুস্থ হিসেবে গড়ে তুলতে চাই- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি ►
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আমরা ইউনিয়ন পর্যায়ে মাঠ তৈরির পরিকল্পনা করেছি। খেলাধুলার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে সুস্থ হিসেবে গড়ে তুলতে চাই। ডিভাইসের হাত থেকে সন্তানের দূরে রাখতে চাই। তিনি বুধবার বিকেলে বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা সহ অতিথিবৃন্দ বক্তব্য দেন।

গত ২২ আগষ্ট ১৩ উপজেলা ও সিটি করপোরেশন দল নিয়ে টুর্নামেন্ট শুরু হয়, বুধবার ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে সদর উপজেলাকে পরাজিত করে সিটি করপোরেশন দল চ্যাম্পিয়ন হয়। সন্ধ্যায় খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।এদিকে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করলো বগুড়া সিটি কর্পোরেশন। উত্তেজনায় ভরা ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে বগুড়া সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বগুড়া সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ে খেলা গোল শুণ্য থাকায় টাইব্রেকারে নিষ্পত্তি করা হয়। তবে, টাইব্রেকারেও প্রথমে উভয় দল ৪-৪ গোলে সমতায় তাকলে শেষে উভয় দলকে একটি করে শর্ট নেওয়ার সুযোগ দেওয়া হয়। বগুড়া সিটি কর্পোরেশন গোল করলেও সদর উপজেলা দলের শর্টটি সিটি গোল রক্ষক রুখে দেন। ফলে প্রথমবার অংশ নিয়েই শিরোপা জয়ের স্বাদ পায় বগুড়া সিটি কর্পোরেশন।

টাইব্রেকারে প্রতিপক্ষের ফলাফল নির্ধারণী বল ঠেকিয়ে ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার জিতেছেন সিটি কর্পোরেশনের গোল রক্ষক আব্দুল হাকিম। ম্যাচ শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, রেজাউল করিম বাদশা এমপি, সুরাইয়া জেরিন এমপি, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, ক্রীড়া সংগঠক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু প্রমূখ।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে নগদ ৩ লক্ষ টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে নগদ দেড় লক্ষ টাকা ও ট্রফি প্রদান করা হয়। বগুড়া জেলা ১৩টি উপজেলা এবং বগুড়া সিটি কর্পোরেশন দল নিয়ে এবারের টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। ফাঁকা মাঠে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন। মাঠের চার পাশের উঁচু ভবনের ছাদ, গাছের ডাল এমনকি শহীদ চান্দু স্টেডিয়ামের পরিত্যক্ত ফ্লাডলাইটের টাওয়ারে উঠে খেলা উপভোগ করতে দেখা যায় তরুণদের।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad