Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

প্রথমবারের মতো নেপালের সাথে দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ

প্রথমবারের মতো নেপালের সাথে দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ

অনলাইন ডেস্ক ►
বিশ্বকাপের মঞ্চে দুবার দেখা হয়েছে, তবে কখনো দ্বিপক্ষীয় সিরিজে নেপালের সাথে দেখা হয়নি বাংলাদেশের। এবার ফুরাতে পারে সেই অপেক্ষাও। নেপালের সাথে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পারে বাংলাদেশ। আগামী বছরই সেই অপেক্ষার অবসান হতে পারে। দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে এ নিয়ে চলছে আলোচনা। নেপালের দেয়া প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানিয়েছেন শাহরিয়ার নাফিস।

গত বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। সেখানেই বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আয়োজনের আগ্রহের কথা জানান তিনি। নেপালে সিরিজ আয়োজনের বিষয়েও আগ্রহ দেখিয়েছে দেশটি। বিসিবির ক্রিকেট পরিচালনা ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই প্রসঙ্গে সাংবাদিকদের বলেন।

তিনি বলেন, ‘বিসিবি ও নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঝে কথা হচ্ছে। আমাদের এফটিপি খুব ঠাসা। এরপরও আমরা এই চক্রের মধ্যে একটা সুবিধাজনক সময় বেছে নেয়ার চেষ্টা করছি। যদি সবকিছু ঠিকঠাক মতো হয়, সিরিজটা হতে পারে।’ সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের বিভিন্ন এলাকা। এমন পরিস্থিতিতে দেশটির ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অনুপ্রেরণা তৈরির লক্ষ্যেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছে বলে জানা গেছে।

আগামী বছরের শুরুর দিকে সিরিজটি আয়োজনের সম্ভাবনা রয়েছে। শাহরিয়ার নাফিস বলেন, ‘এই চক্রেই আমাদের সিরিজটি করার ইচ্ছা আছে। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনও সেই অনুরোধ জানিয়েছে। বিষয়টি আমরা ইতিবাচকভাবে দেখছি।’ তবে বাংলাদেশের ঠাসা সূচির কারণে সিরিজের সময় নির্ধারণ সহজ হবে না। অস্ট্রেলিয়া সফর শেষ করে বর্তমানে এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এ মাসের শেষ দিকে এশিয়ান গেমস শেষ করে সংযুক্ত আরব আমিরাতে যাবে দল।

সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে। এরপরও রয়েছে ব্যস্ত সূচি। তবে এসবের মাঝেই আগামী বছরের আন্তর্জাতিক সূচির ফাঁকে নেপালের বিপক্ষে সিরিজ আয়োজনের জন্য সুবিধাজনক সময় খুঁজছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজে নেপালের মুখোমুখি হতে পারে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad