Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

অক্টোবরে কলকাতায় ব্রাজিল-ভারত প্রীতি ম্যাচ

অক্টোবরে কলকাতায় ব্রাজিল-ভারত প্রীতি ম্যাচ

অনলাইন ডেস্ক ►

আগামী ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। প্রথমবারের মতো এশিয়ার দেশটির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) এ ম্যাচের কথা নিশ্চিত করেছে।

বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক বিরতিতে প্রথমে অস্ট্রেলিয়া সফর করবে ব্রাজিল। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর যথাক্রমে টাউন্সভিল ও ব্রিজবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। সিবিএফ ও আয়োজকদের মধ্যে আলোচনা শুরু হয়েছিল বিশ্বকাপ চলাকালীন সময়ে এশিয়ায় ব্রাজিল সমর্থকদের ব্যাপক উপস্থিতি, প্রতিযোগিতা জুড়ে ব্রাজিলের জার্সি পরা সমর্থকদের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, ব্রাজিলের ম্যাচ আয়োজনে আগ্রহ দেখিয়েছিল বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারও; কিন্তু আলোচনা এগোয় কেবল ভারতের সঙ্গে। শুরুতে অবশ্য এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে, তা চূড়ান্ত হয়নি। আলোচনার পর ব্রাজিলের সিনিয়র দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে গেল ভারত জাতীয় দল।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad