Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১১ ঘন্টা আগে

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক  ►
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে বুধবার গাইবান্ধা প্রেসক্লাবের সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে সাধারণ জনগণের মধ্যে বিভিন্ন দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সহ-সভাপতি খালেদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম সরকার, সদস্য খায়রুল ইসলাম, ক্যাবের জেলা সহ-সভাপতি তবারক হোসেন, সদস্য নিখিল চন্দ্র, সাংবাদিক মোস্তাকিন জুয়েল প্রমুখ। 

বক্তারা বলেন, সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি অবিলম্বে নিশ্চিত, সয়াবিন তেলের বাজারে সক্রিয় সিন্ডিকেট চক্র চিহ্নিত করে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, বাজারে নিয়মিত ও কার্যকর তদারকি ও অভিযান জোরদার করার দাবি জানান। সেইসাথে কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া, নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি তাৎক্ষনিকভাবে বন্ধ করা এবং ভোজ্যতেলের জন্য ফুড- গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করারও দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad