Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা পাওয়ার সহজ গাইডলাইন

অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা পাওয়ার সহজ গাইডলাইন

অনলাইন ডেস্ক ►

উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের জন্য অস্ট্রেলিয়া এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য। উন্নত শিক্ষা ব্যবস্থা, আধুনিক গবেষণা সুযোগ এবং আন্তর্জাতিক পরিবেশের কারণে বাংলাদেশসহ অনেক দেশের শিক্ষার্থীরা দেশটিকে বেছে নিচ্ছেন। তবে অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ পেতে শুধু ভর্তি হলেই হয় না এর জন্য অনুসরণ করতে হয় নির্দিষ্ট কিছু ধাপ, যেখানে একাডেমিক যোগ্যতা, আর্থিক সক্ষমতা ও ভিসা শর্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিইয়ার সরকারের ওয়েবসাইটের তথ্য থেকে ভিসা আবেদনের প্রক্রিয়াটি কীভাব ধাপে ধাপে করতে হবে সেটা দেয়া হলো।

অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা: ১০ ধাপের গুরুত্বপূর্ণ গাইড
১.  অফার লেটার
ভর্তি আবেদন সফল হলে শিক্ষার্থী প্রথমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার লেটার পায়। এতে কোর্সের বিস্তারিত, ফি এবং শর্তাবলি উল্লেখ থাকে। এটি ভালোভাবে পড়ে তবেই গ্রহণ করতে হবে। শর্ত মেনে না নিলে অফার গ্রহণ করা উচিত নয়।
২. কনফারমেশন অব এনরোলমেন্ট (সিওই)
অফার লেটারr গ্রহণ করে ডিপোজিট পরিশোধ করার পর প্রতিষ্ঠান সিওই ইস্যু করে। এটি প্রমাণ করে যে শিক্ষার্থী নির্দিষ্ট কোর্সে নিবন্ধিত। ভিসা আবেদন করার সময় এই ডকুমেন্ট বাধ্যতামূলক।
৩. ইংরেজি দক্ষতার প্রমাণ
অস্ট্রেলিয়ার সব কোর্স ইংরেজিতে পড়ানো হয়। তাই আইইএলটিএস, পিটিই বা অন্যান্য অনুমোদিত ইংরেজি পরীক্ষার স্কোর জমা দিতে হয়, যা প্রমাণ করে যে শিক্ষার্থী পড়াশোনার জন্য প্রস্তুত।
৪. জেনুইন স্টুডেন্ট (জিএস) শর্ত
ভিসা আবেদন ফর্মে কিছু প্রশ্ন থাকে, যেখানে শিক্ষার্থীর উদ্দেশ্য, পড়াশোনার কারণ, আর্থিক ও পারিবারিক পরিস্থিতি ইত্যাদি জানতে চাওয়া হয়। এটি যাচাই করে বোঝা হয় শিক্ষার্থী সত্যিই পড়াশোনার জন্যই যাচ্ছে কি না।
৫. আর্থিক সক্ষমতার প্রমাণ
স্টুডেন্ট ভিসার জন্য পর্যাপ্ত অর্থের প্রমাণ দেখাতে হয়। বর্তমানে আনুমানিক ন্যূনতম প্রায় ২৯,৭১০ ডলার প্রয়োজন হয়, যা টিউশন ফি, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ কভার করে।
৬. স্বাস্থ্যবিমা
অস্ট্রেলিয়ায় পড়াশোনার সময় স্বাস্থ্যবিমা থাকা বাধ্যতামূলক। এটি চিকিৎসা, হাসপাতালে ভর্তি এবং জরুরি অ্যাম্বুলেন্স সেবার খরচ কভার করে। এটি ছাড়া ভিসা আবেদন বাতিল হতে পারে।
৭. মেডিকেল
শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে মেডিকেল পরীক্ষা করতে হতে পারে। এটি ভিসা অনুমোদনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
৮. চারিত্রিক সনদ 
ভিসা আবেদনকারীর চরিত্র সম্পর্কেও তথ্য দিতে হয়। কিছু ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও জমা দিতে হতে পারে।
৯. ইমি অ্যাকাউন্টে আবেদন
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ পরিচালিত ‘ইমিঅ্যাকাউন্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে স্টুডেন্ট ভিসার আবেদন করা যায়।  চাইলে নিজে বা নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের সাহায্য নেয়া যায়।
১০. ভ্রমণ ও আপডেট তথ্য যাচাই
ভিসা প্রক্রিয়ার পর সর্বশেষ ট্রাভেল রুলস ও নির্দেশনা নিয়মিত যাচাই করা জরুরি, কারণ নিয়ম সময় অনুযায়ী পরিবর্তিত হতে পারে। অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ পাওয়া যতটা স্বপ্নের মতো, প্রক্রিয়াটি ততটাই নিয়মভিত্তিক ও ধাপে ধাপে সম্পন্ন করার বিষয়। সঠিক ডকুমেন্ট, পরিকল্পনা এবং প্রস্তুতি থাকলে এই যাত্রা অনেক সহজ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad