Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
ফটো কার্ড

আইসিইউ সংকটে আমার বুকের ধনকে হারালাম

আইসিইউ সংকটে আমার বুকের ধনকে হারালাম

অনলাইন ডেস্ক ►
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। আইসিইউ সংকটে ঝরে গেল আরও এক শিশুর প্রাণ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে সাড়ে চার মাস বয়সী সামির হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ২৬ শিশুর মৃত্যু হলো।

নিহত সামির হোসেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রকিব মিয়ার ছেলে। গত ১৬ এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ ১৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ছেলের অকাল মৃত্যুতে ভেঙে পড়া বাবা রকিব মিয়া আহাজারি করে বলেন, ‘আইসিইউ সংকটের কারণেই আমার সন্তানকে হারিয়েছি। শেষ দিকে আমার ছেলে সামিরের অবস্থা এতটাই জটিল হয়েছিল যে তখন একটি আইসিইউ বেড খুব প্রয়োজন ছিল। দেশের এত বড় একটি হাসপাতালে আইসিইউ-এর অভাবে শিশু মারা যাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে আজ বুধবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সর্বমোট ১ হাজার ১০৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৪ জন। বর্তমানে হাসপাতালে ৭৫ জন শিশু চিকিৎসাধীন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ১৭ জন।

এদিকে রোগীর অস্বাভাবিক চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু ওয়ার্ডে নির্ধারিত ৬৪ শয্যার বিপরীতে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি থাকায় অনেক শিশুকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, মৃত শিশুটি হামের উপসর্গের পাশাপাশি গুরুতর নিউমোনিয়া ও মৃগীরোগসহ অন্যান্য জটিলতায় ভুগছিল।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad