Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১-২০২৬, সময়ঃ সকাল ১০:৪৯

আজ গাইবান্ধায় আসছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আজ গাইবান্ধায় আসছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল

উপদেষ্টা ড. আসিফ নজরুল—ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক►

গণভোট প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভায় অংশ নিতে আজ (সোমবার, ১৯ জানুয়ারি) গাইবান্ধায় আসছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিকেল ৩টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। 

অতিরিক্ত জেলা প্রশাক (সার্বিক) যাদব সরকার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা গেছে। 

নোটিশে বলা হয়েছে, “আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে জুলাই জাতীয় সনদ ২০২৫ এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের উপর গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আগামী ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ সোমবার বিকাল ০৩.০০ টায় ইনডোর স্টেডিয়াম, গাইবান্ধায় জেলা পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় আইন, বিচার, ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ড. আসিফ নজরুল মহোদয় উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।”

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad