
অনলাইন ডেস্ক ►
দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় হামের টিকা এবং ভিটামিন-এ ক্যাপসুল দেওয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যারা আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছেন, তারাও এই বিশেষ কর্মসূচিতে অংশ নিতে পারবেন। একাধিকবার টিকা নেওয়ায় কোনো স্বাস্থ্যঝুঁকি নেই বলে মন্ত্রী আশ্বস্ত করেছেন।
যেসব এলাকায় কর্মসূচি চলছে:
বরগুনা, পাবনা, চাঁদপুর, কক্সবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, যশোর, নাটোর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ঢাকা (নবাবগঞ্জ), ঝালকাঠি ও শরীয়তপুর জেলার নির্দিষ্ট ৩০টি উপজেলা ও পৌরসভা এলাকায় এই কর্মসূচি পরিচালিত হবে।