Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

আজ সিলেট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও মাজার জিয়ারত

আজ সিলেট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও মাজার জিয়ারত

অনলাইন ডেস্ক►

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে সিলেট যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর এটিই তাঁর প্রথম সিলেট সফর। দিনব্যাপী এই সফরে তিনি বেশ কিছু উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, আজ সকালে সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন। এরপর তিনি সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন এবং একটি সুধী সমাবেশে ভাষণ দেবেন। 

দুপুরের দিকে তিনি বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন, যা ওই অঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করবেন তিনি। প্রায় দুই দশক পর রাষ্ট্রীয় প্রধান হিসেবে তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad