Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

আমিশা পাটেল কেন ‘তেরে নাম’ ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন?

 আমিশা পাটেল কেন ‘তেরে নাম’ ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন?

অনলাইন ডেস্ক ►
সালমান খান ও ভূমিকা চাওলা অভিনীত ‘তেরে নাম’ বলিউডের অন্যতম আলোচিত প্রেমের ছবি। ২০০৩ সালে মুক্তির পর সিনেমাটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। তবে অনেকেই জানেন না, ছবির নায়িকা চরিত্রের জন্য শুরুতে ভাবা হয়েছিল অভিনেত্রী আমিশা পাটেলকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা জানান, তিনি এখনও এই সিদ্ধান্তের জন্য আফসোস করেন।

তার কথায়, ‘এখনও মনে হয়, যদি প্রস্তাবটা ফিরিয়ে না দিতাম! অভিনেত্রী জানান, সালমান খান নিজে তাকে ছবিটির গল্প ও গান শুনিয়েছিলেন। কিন্তু তখনও ছবির শুটিংয়ের নির্দিষ্ট সময়সূচি ঠিক হয়নি। এমনকি পরিচালক কে হবেন, সেটিও চূড়ান্ত ছিল না।

আমিশা বলেন, ‘গল্প শুনেছিলাম, গানও শুনেছিলাম। কিন্তু কোনও নির্দিষ্ট তারিখ ছিল না। পরিচালকও ঠিক হয়নি। সালমান ছবিটি নিয়ে ভীষণ উত্তেজিত ছিলেন। পরে যখন ছবির পরিচালনার দায়িত্বে সতীশ কৌশিককে নেওয়া হয় এবং কাজ শুরু করার প্রস্তুতি সম্পন্ন হয়, ততদিনে আমিশা অন্য প্রজেক্টে ব্যস্ত হয়ে পড়েন। ফলে তিনি আর সময় বের করতে পারেননি।

তিনি বলেন, ‘‘একজন পেশাদার অভিনেত্রী হিসেবে আমি অন্যদের দেওয়া সময় ফিরিয়ে নিতে পারি না। যদি নির্দিষ্ট পরিচালক ও শুটিংয়ের তারিখ নিয়ে আমার কাছে আসা হতো, তাহলে ‘তেরে নাম’-এর মতো ছবির প্রস্তাব কখনও ফিরিয়ে দিতাম না। কিন্তু, দুর্ভাগ্যবশত আমি সময় করে উঠতে পারিনি।”

আমিশা আরো জানান, ছবির গল্প ও গান তার খুবই পছন্দ হয়েছিল। তাই এটি হাতছাড়া হওয়াকে তিনি নিজের ক্ষতি বলেই মনে করেন। উল্লেখ্য, ‘তেরে নাম’ ছিল ১৯৯৯ সালের তামিল ব্লকবাস্টার ‘সেতু’ ছবির হিন্দি রিমেক। ছবিটি পরিচালনা করেছিলেন প্রয়াত অভিনেতা-নির্মাতা সতীশ কৌশিক।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad