Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

আর কোনো প্রতিষ্ঠান বাজারঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না : পানি সম্পদ প্রতিমন্ত্রী

আর কোনো প্রতিষ্ঠান বাজারঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না : পানি সম্পদ প্রতিমন্ত্রী

এ মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি সরকার নির্বাচনী ইসতেহার বাস্তবায়নে বদ্ধ পরিকর। ইতোমধ্যে ফ্যামিলী কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জিন পুরোহিতদের বেতন ভাতা চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমি গাইবান্ধার সুন্দরগঞ্জ ও ফুলছড়ির উপজেলার বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। নদী ভাঙনে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, বাজার, মাঠঘাট ও মানুষের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না। জিও ব্যাগ ফেলে কোনো কাজ হচ্ছে না, তাই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে স্থায়ী সমাধান করা হবে। আজ শনিবার বিকেল সাড়ে ছয়টায় সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার বাজার ঈদগাঁহ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি, সুন্দরগঞ্জ থানা ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক প্রমূখ। 

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হবে। বিএনপি সরকার ক্ষমতায় আসছে বলে নেতাকর্মীদের গাড়ির গতি বাড়ানো যাবে না। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। হাট-বাজারে ও রাস্তাঘাটের মুরুব্বিদের সম্মান করতে হবে এবং আসন ছেড়ে দিতে হবে। সুন্দরগঞ্জের মানুষ সুন্দর তাই বিএনপি সরকার সুন্দরগঞ্জকে সুন্দরভাবে সাজাবে। এরআগে তিনি স্পিডবোডে নদীপথে গাইবান্ধার ফুলছড়ি হতে লালচামার খেয়াঘাটে আসেন। এসময় উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মী তাকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad