Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

আর্জেন্টিনা ম্যাচের আগে ফিরলেন ইংল্যান্ডের মাঝমাঠের ‘প্রধান ভরসা’

আর্জেন্টিনা ম্যাচের আগে ফিরলেন ইংল্যান্ডের মাঝমাঠের ‘প্রধান ভরসা’

অনলাইন ডেস্ক ►
আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের মহারণে নামার আগে বড়সড় স্বস্তির খবর পেল ইংল্যান্ড শিবির। আলবিসেলেস্তেদের রুখে দেওয়ার মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন দলের মাঝমাঠের অন্যতম প্রধান ভরসা ডেকলান রাইস। ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠেয় সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে শুরুর একাদশেই থাকছেন এই তারকা মিডফিল্ডার। তবে থ্রি-লায়ন্সদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত একাদশ ঘোষণা করা হয়নি।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকো সিটিতে খেলার সময় হঠাৎ পাকস্থলীর সমস্যায় আক্রান্ত হন রাইস। ইংলিশদের প্রধান কোচ থমাস টুখেল জানিয়েছেন, অসুস্থতা এতটাই গুরুতর ছিল যে কোয়ার্টার-ফাইনালের আগে টানা তিন দিন বিছানা থেকেই উঠতে পারেননি এই তারকা। আর সে কারণেই নরওয়ের বিপক্ষে চিকিৎসকদের পরামর্শ মেনে তাকে পুরো সময় না খেলিয়ে মাত্র ৪৫ মিনিট মাঠে রাখা হয়েছিল।

নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো শ্বাসরুদ্ধকর জয়ের পর রাইসকে বেশ ক্লান্ত দেখালেও, তিনি মাঠ ছাড়তে চাননি। তবে ম্যাচের দৈর্ঘ্য ১২০ মিনিটে গড়ানোর সম্ভাবনা বিবেচনা করে তাকে তুলে নেওয়ার দূরদর্শী সিদ্ধান্ত নেন টুখেল। ম্যাচ শেষে ইংলিশ বস টুখেল বলেন, ‘আমরা জানতাম ডেক্লান (অসুস্থতার বিরুদ্ধে) লড়াই করছে। ও আরো খেলতে প্রস্তুত ছিল। কিন্তু ম্যাচ যদি ১২০ মিনিটে গড়ায়, তবে বদলি খেলোয়াড় ব্যবস্থাপনায় বড় সমস্যা হতে পারত। তাই ওকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিই, যা শেষ পর্যন্ত দলের জন্য সঠিক প্রমাণিত হয়েছে।’
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad